পিয়াজ কাটলে চোখে জ্বালাপোড়া করে কেন?
রান্না করতে গেলে পিয়াজ কাটতে হয় না- এমন রান্না আমাদের দেশে নেই বললেই চলে। আর পিয়াজ কাটলে চোখে পানি আসা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।
এখন প্রশ্ন হচ্ছে পিয়াজ কাটলে কেন চোখে পানি আসে এবং জ্বালাপোড়া করে?
সাধারন ভাবে চিন্তা করলে যা বোঝা যায় তা হল, পিয়াজের মধ্যে এমন কোন উপাদান আছে যা কাটার কারণে উড়ে এসে আমাদের চোখে লেগে জ্বালাপোড়ার সৃষ্টি করে। বিষয়টি আসলেই এরকমই।
পিয়াজের মধ্যে থাকে এমিনো এসিডের সালফোক্সাইড যা পিয়াজ কাটার পরে সালফিনিক এসিডে পরিনত হয়। পিয়াজের মধ্যেই আরও একটা এনজাইম থাকে যা এই সালফিনিকে এসিডের সাথে বিক্রিয়া করে প্রোপেন থায়োল এস-আক্সাইড তৈরি করে যা অত্যন্ত উদ্ধায়ী এবং সাথে সাথে উড়ে গিয়ে চোখের পানির সাথে মিশে গিয়ে সালফিউরিক এসিড তৈরি করে।
এই সালফিউরিক এসিডই আমাদের চোখে জ্বালা পোড়ার জন্য দায়ী। আমাদের চোখ এই সালফিউরিক এসিডকে ধুয়ে ফেলার জন্যই অতিরিক্ত পানি নিঃসৃত করে। যার ফল হিসাবে আমরা চোখে জ্বালাপোড়ার সাথে পানিও আসে।
Post a Comment